২২ মে ২০২৬

বুধবার দুপুরে প্রকাশ হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৬ এএম
বুধবার দুপুরে প্রকাশ হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল

বাংলাপ্রেস ডেস্ক: জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বুধবার দুপুর ১টায়। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি জানান, ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়েই শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে।

এ বছর মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। ট্যালেন্টপুল ও সাধারণ এই দুই ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে। বোর্ডভিত্তিক আনুপাতিক হারে বৃত্তি বণ্টনের পাশাপাশি উপজেলা পর্যায়েও নির্দিষ্ট কোটা রাখা হয়েছে। নীতিমালা অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ করা হবে।

গত বছরের ২৮ ডিসেম্বর সারাদেশে একযোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী অংশ নেয়। দেশের ৬১১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার প্রথম দিন বাংলা, ২৯ ডিসেম্বর ইংরেজি এবং ৩০ ডিসেম্বর গণিত বিষয়ের পরীক্ষা নেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর কারণে ৩১ ডিসেম্বরের বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে স্থগিত পরীক্ষা ৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি