২৬ সেপ্টেম্বর ২০২৬

‘বয়সটা একটু থামিয়ে রেখেছি’: কেয়া পায়েল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পিএম
‘বয়সটা একটু থামিয়ে রেখেছি’: কেয়া পায়েল

বাংলাপ্রেস ডেস্ক: তারকাদের অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন ও বয়স নিয়েও ভক্তদের কৌতূহল থাকে। প্রিয় তারকার বয়স, সাজসজ্জা কিংবা সৌন্দর্যের রহস্য জানতে আগ্রহী থাকেন অনুরাগীরা।

এবার নিজের বয়স নিয়ে মজার মন্তব্য করে আলোচনায় এলেন অভিনেত্রী কেয়া পায়েল।

সম্প্রতি একটি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ছোট পর্দার এই অভিনেত্রী। সেখানে তার উপস্থিতি নজর কাড়ার পাশাপাশি বয়স নিয়ে করা মন্তব্যও তৈরি করেছে কৌতূহল।

অনুষ্ঠানে নিজের বয়স প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘বয়সটা আমি একটু থামিয়ে রেখেছি আসলে। বয়স যে অনেক হয়ে গেছে এমন না।’

কেয়া পায়েলের জানুয়ারি ডায়েরি

অভিনেত্রীর এই মন্তব্য ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আলোচনা। বয়স নিয়ে যে খুব একটা চিন্তিত নন, তার কথায় যেন সেই ইঙ্গিতই মিলেছে। বরং বিষয়টিকে নিজের মতো করে দেখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

অভিনয় দিয়ে দর্শকের কাছে পরিচিতি পাওয়া কেয়া পায়েল বিভিন্ন সময় নিজের সাবলীল উপস্থিতি ও ব্যক্তিত্ব দিয়ে নজর কেড়েছেন। এবার বয়স নিয়ে তার এই রসিক মন্তব্যও ভক্তদের আগ্রহের কেন্দ্রে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি