ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি জানাল সরকার
বাংলা প্রেস
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষিতে ব্যাংকের কর্মঘণ্টা নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে দেশের সব ব্যাংকে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লেনদেন চলবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
এ ছাড়া দেশের সরকারি-বেসরকারি সব অফিসেরও নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। রোববার থেকে সরকারি-বেসরকারি সব অফিসের কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, এখন থেকে দেশের সব শপিং মল-দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। আর বিয়ে বা অন্য কোনও অনুষ্ঠানে আলোকসজ্জা না করতেও নির্দেশনা দেয়া হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে রোববার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে যোগ করেন সচিব নাসিমুল গনি।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
কালুরঘাটে ফেরির জন্য অপেক্ষমাণ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণফুলী নদীতে
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
বিদ্যুৎ উৎপাদনে নতুন উচ্চতায় বাংলাদেশ: সক্ষমতা এখন ৩২,৩৩২ মেগাওয়াট
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি