৪ এপ্রিল ২০২৬

চাকসু নেতার ওপর হামলা, গ্রেফতার একজন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১২:২৯ পিএম
চাকসু নেতার ওপর হামলা, গ্রেফতার একজন

গ্রেফতারকৃত জালাল উদ্দিন মুন্না।

চবি প্রতিনিধি:   চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহর ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে হাটহাজারী থানা পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান। 

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম জালাল উদ্দিন মুন্না। হাটহাজারী মাদরাসা এলাকার পাশে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, চাকসু সম্পাদকের ওপর হামলার ঘটনায় মুন্নার বিরুদ্ধে মূল নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান বলেন, ঘণ্টাখানেক আগে তাকে গ্রেফতার করা হয়েছে। সে এই মামলার ১ নম্বর আসামি। তার কোনো রাজনৈতিক পরিচয় আমরা পাইনি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া বলেন, আমরা প্রথমে ১ নম্বর আসামি হিসেবে আরিকুল ইসলামকে দিয়েছিলাম। তবে মুন্না নামে যাকে গ্রেফতার করা হয়েছে, সে এ ঘটনার নেতৃত্ব দিয়েছিল। পুলিশ বিভিন্ন কৌশলে তাকে গ্রেফতার করেছে এবং জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি