৫ এপ্রিল ২০২৬

চীনে পথচারীদের ওপর গাড়ি, ৩৫ জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
চীনে পথচারীদের ওপর গাড়ি, ৩৫ জনের মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলের ঝুহাই শহরে প্রাইভেটকার চাপায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪৩ জন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যার দিকে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন ৬২ বছর বয়সী এক চালক। মঙ্গলবার চীনা পুলিশের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ঝুহাই স্পোর্টস সেন্টারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। সেখানে শরীর চর্চা করার সময় লোকজনের ওপর এক ব্যক্তি গাড়ি চালিয়ে দিয়েছেন। এতে ৩৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। হামলার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই গাড়িচালক ফ্যান। পরে তাকে পুলিশ গ্রেপ্তার করে। হামলার সময় গুরুতর আহত হয়েছেন ফ্যান। বর্তমানে তিনি কোমায় রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, ফ্যান নামের এক ব্যক্তি তার ছোট এসইউভি পথচারীদের ওপর চালিয়ে দিয়েছেন। ঝুহাই স্পোর্টস সেন্টারের সামনে প্রতিবন্ধকতা গুঁড়িয়ে দিয়ে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেন তিনি। এ সময় গাড়ির নিচে চাপা পড়েন বেসামরিক লোকজন। প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা এই ঘটনার বেশিরভাগ ভিডিও চীনা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুছে ফেলা হয়েছে। তবে কিছু ফুটেজ এখনও অনলাইনে রয়েছে। এতে দেখা যায়, হামলার স্থলে অনেক মানুষ মাটিতে পড়ে আছেন। স্থানীয় প্যারামেডিকস ও পথচারীরা সেখানে তাদের সেবা দেয়ার চেষ্টা করছেন। চেন নামের একজন প্রত্যক্ষদর্শী চীনা সংবাদমাধ্যম কাইক্সিনকে বলেছেন, হামলার সময় কমপক্ষে ছয়টি দল হাঁটার জন্য স্টেডিয়ামে জড়ো হয়েছিল। সেখানে রাস্তার পাশ ঘেঁষে প্রত্যেক দিনই শরীর চর্চা করেন এসব দলের সদস্যরা। চেন বলেন, তিনি যে দলে ছিলেন, সেই দলের সদস্যরা স্টেডিয়ামের চারপাশে তৃতীয় চক্কর শেষ করার সময় হঠাৎ তীব্র গতিতে ছুটে আসা একটি গাড়ি তাদের আঘাত হানে। এতে অনেকেই রাস্তায় পড়ে যান। অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, গাড়িটি পূর্ব, দক্ষিণ, পশ্চিম এবং উত্তর; চতুর্দিকেই নির্বিচারে লোকজনের ওপর চালিয়ে দেওয়া হয়েছে। সারা রাস্তায় লোকজন গাড়িটির নিচে চাপা পড়েছেন। আহতদের মধ্যে অনেক বয়স্ক মানুষ ছাড়াও কিশোর ও শিশুও রয়েছে। শহরটিতে চীনের সামরিক বাহিনীর পাশাপাশি বেসামরিক এয়ারশো অনুষ্ঠিত হচ্ছে। এই এয়ারশো উপলক্ষ্যে সেখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তার মাঝেই পথচারীদের ওপর এই গাড়ি হামলার ঘটনা ঘটেছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি