ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল কারাগারে
বাংলাপ্রেস ডেস্ক : নাশকতার এক মামলায় বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এদিন আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আজিজুল বারী হেলাল। তার পক্ষে আইনজীবী নজরুল ইসলাম আদালতের জামিনের শুনানি করেন।
অপরদিকে রাষ্ট্রপক্ষে আদালতের সংশ্লিষ্ট থানার জিআরও এসআই মাজহারুল ইসলাম আসামির জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত আসামির জামিন নাকচ করে কারগারে পাঠানোর আদেশ দেন।
২০১৪ সালের ২৪ ডিসেম্বর খালেদা জিয়া হাজিরা দিতে রাজধানীর বকশিবাজারে যাওয়ার পথে দলীয় নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ড চালায়- এমন অভিযোগে চকবাজার থানায় মামলাটি করা হয়। সংশ্লিষ্ট থানার এএসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে: প্রশ্ন এ টি এম আজহারের
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি