২১ নভেম্বর ২০২৬

ছাত্রীকে হেনস্তার অভিযোগে নীলাচলের ৮ বাস আটকে দিলেন শিক্ষার্থীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ এএম
ছাত্রীকে হেনস্তার অভিযোগে নীলাচলের ৮ বাস আটকে দিলেন শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি :  বাসে হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইডেন মহিলা কলেজের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে নীলাচল পরিবহণের এক বাসকর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে পরিবহণটির ৭ থেকে ৮টি বাস আটকে রেখেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে কলেজের সামনে বাসগুলো আটক করা হয়। এ সময় ঢাকা কলেজের একদল শিক্ষার্থীও তাদের সঙ্গে যোগ দেন।

ভুক্তভোগী শিক্ষার্থী ফাল্গুনী জাহান বৃষ্টি ইডেন মহিলা কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার অভিযোগ, গত শুক্রবার (২০ নভেম্বর) সাভার যাওয়ার পথে নীলাচল পরিবহণের একটি বাসে হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে বাসটির এক কর্মী তার সঙ্গে দুর্ব্যবহার করেন।

বৃষ্টি জানান, বাসে ওঠার আগে বাসকর্মী তার গন্তব্য জানতে চান। তিনি সাভার যাওয়ার কথা জানালে তাকে বাসে উঠতে বলা হয়। পরে বাসে শিক্ষার্থীদের পরিচয় জানতে চাইলে তিনি হাত তুলে নিজের পরিচয় দেন এবং পরিচয়পত্র দেখান। এরপর নিয়মিত যাতায়াতের মত ৩০ টাকা ভাড়া দেন তিনি। তবে বাসকর্মী তার কাছে ৪৫ টাকা দাবি করেন।

বৃষ্টি বলেন, ‘আমি তাকে বলেছি, নিয়মিত ৩০ টাকা দিয়েই যাতায়াত করি। তখন তিনি আমার দিকে ১০ টাকা ছুড়ে দিয়ে গাবতলীতে নেমে যেতে বলেন। আমি জানতে চাই, সাভার যাওয়ার কথা বলার পর আমাকে বাসে উঠিয়ে মাঝপথে নামতে বলছেন কেন? তখন তিনি বলেন, তুই নামবি না কেন, তোর বাপসহ নামবি।’

তিনি আরও অভিযোগ করেন, ওই বাসকর্মী অন্য এক শিক্ষার্থীর সঙ্গেও খারাপ ব্যবহার করেন। এ সময় বাসের অন্য যাত্রীরা প্রতিবাদ জানান। পরে ওই কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আসা-যাওয়া করলেও কিছু করতে পারেননি বলে তাকে হুমকিসূচক কথা বলেন।

বৃষ্টি আরও বলেন, ‘আমি নিজে থেকে বাসে উঠিনি। বাসের কর্মীই আমার গন্তব্য জেনে আমাকে উঠিয়েছেন। অথচ ভাড়া নিয়ে আপত্তি করায় আমার সঙ্গে এমন আচরণ করা হয়েছে।’
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি