৪ এপ্রিল ২০২৬

ছাত্রশিবিরকে আমরা ২৪-এ সহযোদ্ধা হিসেবে পেয়েছি: সারজিস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ছাত্রশিবিরকে আমরা ২৪-এ সহযোদ্ধা হিসেবে পেয়েছি: সারজিস
বাংলাপ্রেস ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, 'ছাত্রশিবিরকে আমরা ২৪-এ সহযোদ্ধা হিসেবে পেয়েছি। তাদেরকে আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পেয়েছি। রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার ভূমিকা রেখেছিল ছাত্রশিবির। আমরা আমাদের পক্ষ থেকে একটি কথা স্পষ্ট করে বলতে চাই, সত্য কখনো চাপা রাখা যায় না। সত্য প্রকাশিত হওয়া শুধু সময়ের অপেক্ষা।' মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত সদস্য সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। সারজিস বলেন, 'আমরা আমাদের জায়গা থেকে মনে করি, ইসলামী ছাত্রশিবিরসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, সংগঠন ছিল, এই খুনি হাসিনা স্বাধীন দেশে বেঁচে থাকাটা যাদের জন্য দুঃসাধ্য করে রেখেছিল।' তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ থাকলে খুনি হাসিনাসহ যারা আসবে তাদেরকেই ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা যাবে। তিনি আরও বলেন, 'গত ১৬ বছরে খুনি হাসিনা যাকেই তার পটেনশিয়াল থ্রেট মনে করেছিল, তাকেই যেভাবে পেরেছে নানা তকমা দিয়ে ব্লেম গেমে মেতে উঠেছিল। আমরা দেখেছি, অনেক নিরপরাধ মানুষকে, আলেম-ওলামাকে পটেনশিয়াল থ্রেট মনে করে তাদের জেলখানায় পুরে, হামলা-মামলা দিয়ে নির্যাতন করেছে, হত্যা করেছে। 'আমরা একটি কথা বলতে চাই- খুনি হাসিনা আপনাদেরসহ অনেককে যেভাবে রিপ্রেজেন্ট করতে চেয়েছিল, সেটা নতুন প্রজন্ম বিশ্বাস করে না। বর্তমান প্রজন্ম অতটুকু বিবেকসম্পন্ন বলেই ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছে এবং তার দেওয়া প্রেসক্রিপশন বর্তমান প্রজন্ম গ্রহণ করে না বলেই তাকে দেশ ছাড়া করা হয়েছে। আমরা আশা করি, কাজের মধ্য দিয়ে আপনাদের গ্রহণযোগ্যতা দেশের মানুষের কাছে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন', বলেন তিনি। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি