১০ নভেম্বর ২০২৬

ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির ওপর হামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ এএম
ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির ওপর হামলা

বাংলাপ্রেস ডেস্ক: মৌলভীবাজারের পর্যটননগরী শ্রীমঙ্গলে ঘুরতে এসে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা সভাপতি হাসিব আল ইসলাম। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রাধানগর এলাকার একটি রিসোর্টের সামনে তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে হামলা করেন এক ব্যক্তি।

হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি অটোরিকশায় থাকা হাসিবকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দিয়ে বিভিন্ন মন্তব্য করছেন। একপর্যায়ে তার ওপর ঝাঁপিয়ে পড়লে হাসিব অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালিয়ে যান। ভিডিওর শেষাংশে হামলাকারীর হাতে ধারালো অস্ত্র সাদৃশ্য কিছু দেখতে পাওয়া যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক রিসোর্টের কর্মচারী জানান, তিন দিন আগে এক নারীকে নিয়ে হাসিব রাধানগর এলাকায় একটি রিসোর্টে ওঠেন। মঙ্গলবার চট্টগ্রাম যাওয়ার পথে রিসোর্টের সামনে হামলার শিকার হন তিনি। পরে রিসোর্টে ফিরে এলে তার হাতে কোপের ক্ষত দেখতে পেয়ে কর্তৃপক্ষ ব্যান্ডেজ করে দেয়।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী বলেন, এ ধরনের ঘটনার কথা শুনেছেন। তবে কেউ অভিযোগ করেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি