১০ নভেম্বর ২০২৬

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, গুরুতর আহত যুবক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:১২ এএম
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, গুরুতর আহত যুবক

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ (বিজনেস ফ্যাকাল্টি) সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণটি ঘটলে ক্যাম্পাসে শিক্ষার্থী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় সোহেল (৩৬) নামের এক প্রাইভেটকার চালক আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এদিকে, টানা কয়েক দিন ধরে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ধারাবাহিক ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

আহত সোহেল যে প্রাইভেটকারটি চালাচ্ছিলেন সেটির মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসায় (ইন্টারন্যাশনাল বিজনেস) বিভাগের  শিক্ষক তাসলিমা নাবিলা ইসলাম।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি