২৮ অক্টোবর ২০২৬

ছবিতে দেখুন, স্পেনে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ এএম
ছবিতে দেখুন, স্পেনে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ

বাংলাপ্রেস ডেস্ক:  স্পেনের তোলেদো প্রদেশের উর্দা শহরের স্টেশনে দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

 

দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে আপাতত আদিফের এক কর্মীর মানবিক ভুলকে প্রধান ধারণা হিসেবে বিবেচনা করছে দেশটির পরিবহন মন্ত্রণালয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

3

দ্রুতগতির ট্রেন দুটিতে সংঘর্ষের সময় সেগুলোতে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। বিষয়টি নিশ্চিত করে কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের মুখপাত্র এস্তের পাদিয়া জানান, ইরিওর ট্রেনটিতে ১৪৭ জন এবং রেনফের ট্রেনটিতে ৩৯৭ জন যাত্রী ছিলেন।

 

3

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করতে ঘটনাস্থলের কাছাকাছি হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও অস্ত্রোপচারকক্ষ প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মোনিকা গার্সিয়া।

2

তিনি জানান, কাস্তিয়া-লা মাঞ্চা ও মাদ্রিদ অঞ্চলের নিকটবর্তী হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসার জন্য আইসিইউর শয্যা ও অস্ত্রোপচারকক্ষ খালি করা হচ্ছে।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি