২৮ অক্টোবর ২০২৬

ট্রাম্পের কৌশলেই কি ঘুরে দাঁড়ালেন নেতানিয়াহু?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ এএম
ট্রাম্পের কৌশলেই কি ঘুরে দাঁড়ালেন নেতানিয়াহু?

বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প।

বাংলাপ্রেস ডেস্ক:  ইসরাইলের ২৬তম নেসেট (পার্লামেন্ট) নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অপ্রত্যাশিত লড়াইয়ের পেছনে নিজের সমর্থনকেই মূল কারণ হিসেবে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, তার দেওয়া আনুষ্ঠানিক সমর্থনের পরেই নির্বাচনের হাওয়া পুরোপুরি ঘুরে যায় এবং নেতানিয়াহু এক বড় ধরনের শোচনীয় পরাজয় এড়িয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পেরেছেন।

বুধবার (২৮ অক্টোবর) সকালে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প রাজনৈতিক বিশ্লেষক আরভিং সি. শয়ার্টজের বক্তব্য উদ্ধৃত করে বলেন, ট্রাম্প যখন ‘বিবি’ (নেতানিয়াহু)-কে সমর্থন জানান, তখন নির্বাচনের গতিপথই বদলে যায়। এতে করে একজন সফল প্রধানমন্ত্রীর সম্ভাব্য পরাজয় এড়ানো সম্ভব হয়েছে এবং পরিস্থিতি এখন সমতায় কিংবা নেতানিয়াহুর জয়ের দিকে এগোচ্ছে। ট্রাম্প জোর দিয়ে বলেন, এই পরিবর্তন কেবল তার সমর্থনের পরেই ঘটেছে, কারণ তিনি মধ্যপ্রাচ্য, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কল্যাণ চান।

পরবর্তীতে প্রেসিডেন্টদের ব্যবহারের বিমান এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প একই মত পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, নির্বাচনের বুথফেরত জরিপগুলো ভুল প্রমাণিত হয়ে নেতানিয়াহুর দল ধারণার চেয়েও ভালো ফল করেছে। ট্রাম্প বলেন, সমর্থন জানানোর এই বার্তা প্রকাশ হওয়ার পর তা নেতানিয়াহুকে অনেক সাহায্য করেছে। ইসরাইলের শীর্ষ ব্যক্তিরাও স্বীকার করছেন যে নেতানিয়াহু প্রত্যাশার চেয়ে অনেক ভালো লড়াই দিয়েছেন, যাকে এই মুহূর্তে সমতা বা জয় হিসেবেই দেখা যায়।

ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা না মিললেও ট্রাম্পের প্রকাশ্যে সমর্থনে নেতানিয়াহু শিবিরে নতুন করে রাজনৈতিক উদ্দীপনা তৈরি হয়েছে। তবে এই আন্তর্জাতিক রাজনৈতিক সহায়তার প্রভাব ইসরাইলের জটিল জোট সরকার গঠনে শেষ পর্যন্ত কতটা কাজে আসবে, তা এখন চূড়ান্ত ফল প্রকাশের পরই স্পষ্ট হবে। সূত্র: জেরুজালেম পোস্ট
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি