২৯ অক্টোবর ২০২৬

ছেলেকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করি: তাহসিফের বাবা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২০ এএম
ছেলেকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করি: তাহসিফের বাবা


বাংলাপ্রেস ডেস্ক:বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরিকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তার বাবা কে এম এনায়েতুল করিম হেলাল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সোহরাওয়ার্দী হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সন্দেহের কথা জানান।

তাহসিফের বাবা জানান, শৃঙ্খলাজনিত কারণে তাহসিফকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল বলে বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল। ওই সময়ে আরও কয়েকজনকেও বরখাস্ত করা হয়। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তাহসিফ।

তিনি বলেন, এটা সুইসাইড না। ঘটনার দিন সারাদিন মাকে সঙ্গে নিয়ে আমিসহ পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করেছি। সে ভেরি হ্যাপি মুডে ছিল। এটা সরকার তদন্ত করলে বের করতে পারবে। কারণ সে তো একজন অ্যাসেট। একজন পাইলট তো দেশের অ্যাসেট। সরকার তদন্ত করলে প্রকৃত সত্য বের করতে পারবে। অপরাধীদের বের করতে পারবে, কোন চক্র, কারা কী উদ্দেশ্যে এটা করেছে।

ছেলে কার সঙ্গে বের হয়ে ছিলেন এই প্রশ্নের জবাবে এনায়েতুল করিম বলেন, ওইদিন সন্ধ্যার পর দীপ নামের এক জুনিয়র ছোট ভাইয়ের ডাকে নিচে বের হয়। রাত ১টা ৩৫ মিনিটে ‘আম্মু আমি আসছি’ লিখে একটি মেসেজ পাঠিয়েছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।


তাহসিফকে হত্যা করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কারণ তাকে নিয়ে নদীতে ফেলে দিয়েছে আরেক এলাকায়। হত্যা করা হয়েছে বলে সন্দেহ করি।

প্রসঙ্গত, নিখোঁজের একদিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকালে তুরাগ নদীতে তাহসিফ সাউরির মরদেহ পাওয়া যায়। তার পকেটে থাকা আইফোন থেকে তাহসিফের পরিচয় নিশ্চিত হয় পুলিশ।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি