৪ এপ্রিল ২০২৬

ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ এএম
ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান


বাংলাপ্রেস ডেস্ক: ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর দেড়টার পর বনানীর কবরস্থানে পৌঁছান তিনি।


এ সময় কোকোর কবরের পাশে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এরপর মোনাজাত করেন তিনি।

পরে বনানীর সামরিক কবরস্থানে যান তিনি। সেখানে তার শ্বশুর সাবেক মন্ত্রী ও নৌ বাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তারেক রহমান। কিছু সময় সেখানে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর সামরিক কবরস্থানে সমাহিত অন্যানদের কবরও জিয়ারত করেন তিনি।

এর আগে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। এরপর এনআইডি নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে আগারগাঁও নির্বাচন অফিসে যান তিনি। সেখানে যাবতীয় কার্যক্রম শেষে বনানী কবরস্থানের উদ্দেশে রওনা দেন তিনি।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি