১৫ নভেম্বর ২০২৬

ছোট ভাইয়ের স্ত্রীর বাড়ি দখল করে জয়ার নামে উপহার অমিতাভের!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০২ পিএম
ছোট ভাইয়ের স্ত্রীর বাড়ি দখল করে জয়ার নামে উপহার অমিতাভের!

অভিনেতা অমিতাভ বচ্চন ও তার ছোট ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রমলা বচ্চন

বাংলাপ্রেস ডেস্ক:  বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহুতে অবস্থিত বাড়ি ‘জলসা’ নিয়ে নতুন করে পারিবারিক সম্পত্তির বিরোধ সামনে এসেছে। বাড়িটির মালিকানা নিয়ে ১৯৯৩ সালে করা একটি দানপত্রের বৈধতা চ্যালেঞ্জ করেছেন অমিতাভের ছোট ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রামোলা বচ্চন।

তার অভিযোগ, নিজের অজ্ঞাতসারে ও সম্মতি ছাড়াই ওই দলিলের মাধ্যমে বাড়িটির মালিকানা অভিনেত্রী জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়েছিল।

বিষয়টি বর্তমানে মুম্বাইয়ের আন্ধেরির সমবায় সমিতিবিষয়ক ডেপুটি রেজিস্ট্রারের দপ্তরে বিচারাধীন। গত সাত মাসে রামোলার করা একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে শুনানিও শুরু হয়েছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বিরোধের মূল কারণ বাড়িটির মালিকানা-সংক্রান্ত নথিতে থাকা অসংগতি।

জানা গেছে, কাপোল হাউজিং সোসাইটির নথিতে ‘জলসা’র মালিক হিসেবে জয়া বচ্চনের নাম উল্লেখ রয়েছে। অথচ মহারাষ্ট্র সরকারের সম্পত্তি কার্ডে এখনো রামোলা বচ্চনের নাম রয়েছে। সরকারি নথি থেকে রামোলার নাম বাদ দিয়ে জয়ার নাম অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়ার পরই বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

রামোলার দাবি, শুরুতে ‘জলসা’র নিবন্ধন তার নামেই করা হয়েছিল।

পরবর্তী সময়ে ১৯৯৩ সালে একটি দানপত্রের মাধ্যমে বাড়িটির মালিকানা জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়। তবে ওই দলিল তৈরির প্রক্রিয়া নিয়েই গুরুতর প্রশ্ন তুলেছেন তিনি।

অভিযোগ অনুযায়ী, দানপত্রটি সে সময় সাধারণ কাগজে তৈরি করা হয়েছিল এবং এ জন্য প্রয়োজনীয় স্ট্যাম্প শুল্কও পরিশোধ করা হয়নি। এমনকি দলিলে কোনো সাক্ষীর স্বাক্ষর ছিল না বলেও দাবি করেছেন রামোলা। পরবর্তী সময়ে মহারাষ্ট্র সরকারের ‘অভয় যোজনা’ প্রকল্পের আওতায় দলিলটির নিবন্ধন ও বৈধতা নিশ্চিত করার প্রক্রিয়া নিয়েও আপত্তি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন ডেপুটি রেজিস্ট্রার ফয়াজ মুলানি। তাঁর ভাষ্য, অভিযোগের ভিত্তিতে শুনানি শুরু হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিজেদের বক্তব্য ও প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে বলা হয়েছে। তবে বাড়িটির প্রকৃত মালিকানা কিংবা বিতর্কিত দানপত্রের বৈধতা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি কর্তৃপক্ষ।

এদিকে বিষয়টি নিয়ে অমিতাভ বচ্চনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। জয়া বচ্চনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে অভিষেক বচ্চনের এক মুখপাত্র বিষয়টিকে পরিবারের অভ্যন্তরীণ বিরোধ উল্লেখ করে এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, মুম্বাইয়ের অন্যতম পরিচিত তারকাবাড়ি ‘জলসা’। দীর্ঘদিন ধরে বাড়িটির সঙ্গে জড়িয়ে আছে অমিতাভের ভক্তদের প্রতি ভালোবাসার এক বিশেষ রীতি। প্রতি রোববার বাড়ির বাইরে জড়ো হওয়া ভক্তদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এই অভিনেতা। বছরের পর বছর ধরে চলে আসা এই রীতির কারণে ‘জলসা’ শুধু একটি তারকাবাড়ি নয়, অমিতাভের অনুরাগীদের কাছেও হয়ে উঠেছে বিশেষ আকর্ষণের স্থান।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি