২৭ আগস্ট ২০২৬

চিকিৎসক হওয়ার স্বপ্নে ফাতেমার পাশে প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১২:৫২ পিএম
চিকিৎসক হওয়ার স্বপ্নে ফাতেমার পাশে প্রধানমন্ত্রী

ছবি: ফেসবুক থেকে নেওয়া

বাংলাপ্রেস ডেস্ক: অর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ফাতেমা খানমের হাতে অনুদানের অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

পোস্টে জানানো হয়, মেধার স্বাক্ষর রেখে চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন নাটোরের মোছা. ফাতেমা খানম। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা ফাতেমার উচ্চশিক্ষার পথে বাধা হয়ে দাঁড়ায় অর্থসংকট। ফাতেমার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তার মেডিকেল শিক্ষার প্রাথমিক খরচ মেটাতে ৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়। 

এ সময় ফাতেমার পড়াশোনা অব্যাহত রাখতে ভবিষ্যতে আরও আর্থিক সহায়তার প্রয়োজন হলে সহযোগিতা করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি