৫ জুলাই ২০২৬

চলে গেলেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৯:০৭ পিএম
চলে গেলেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

বাংলাপ্রেস ডেস্ক: প্রাবন্ধিক, গবেষক, রাষ্ট্রচিন্তাবিদ, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলা একাডেমি। ৫ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত একটি শোকবাণী প্রকাশ করা হয়।

শোকবাণীতে বলা হয়, ‘বিশিষ্ট প্রাবন্ধিক, গবেষক, রাষ্ট্রচিন্তাবিদ, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আজ ৫ জুলাই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বাংলাদেশের একজন প্রখ্যাত প্রাবন্ধিক ও রাষ্ট্রচিন্তাবিদ। তিনি নিরপেক্ষ রাজনীতি চিন্তা ও তত্ত্বের জন্য বিশেষভাবে পরিচিত। তাঁর রচনায় দেশ-ভাবনা ও রাজনৈতিক চিন্তায় ঋদ্ধ।

তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম ‘মুক্তিসংগ্রাম’, ‘কালের যাত্রার ধ্বনি’, ‘আশা আকাঙ্ক্ষার সমর্থনে’, ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাষ্ট্রভাষা আন্দোলন’, ‘রাজনীতিতে ধর্ম মতাদর্শ ও সংস্কৃতি’, ‘রেনেসাঁস ও গণজাগরণ’ প্রভৃতি।

বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজচিন্তায় অসামান্য অবদান রেখেছেন। ‘লোকায়ত’ নামে সাময়িকপত্রের সম্পাদনা করেছেন। তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

আমরা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করছি গভীর সমবেদনা।’

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি