৩ আগস্ট ২০২৬

চলতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, বন্ধ থাকবে ১২ দিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১২:৩৫ পিএম
চলতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, বন্ধ থাকবে ১২ দিন

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  চলতি আগস্ট মাসে সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান মোট ১২ দিন বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির পঞ্জিকা অনুযায়ী, এ মাসে ৯ দিন সাপ্তাহিক ছুটির পাশাপাশি আরও তিনটি সরকারি ছুটি রয়েছে। এগুলো হলো— ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী।

ছুটির পঞ্জিকার তথ্য অনুযায়ী, আগস্ট ও সেপ্টেম্বর—এই দুই মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান মোট ২৩ দিন বন্ধ থাকবে। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা ৩৮ দিন শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন।

এদিকে, সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ওই মাসে ১৯ দিন শ্রেণি কার্যক্রম পরিচালিত হওয়ার কথা রয়েছে।

তবে প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো বিশেষ পরিস্থিতির কারণে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত বা ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হতে পারে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি