চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় দুটি চোরাই মোটরসাইকেলসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃরা হলো, উপজেলার দৌলতপুর গ্রামের মুসলিম সাহেবের বাড়ির মৃত আবু আরিফের ছেলে মো.আমির ফয়সাল রাব্বি (২৭) ও সাত্রাপাড়া গ্রামের মো.লোকমান হোসেনের ছেলে মো.ইফতেখার নাবিল লিমন (২৪)।
বুধবার (২১ সেপ্টেম্বর) আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল মঙ্গলবার উপজেলার ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা মাহবুব উচ্চ বিদ্যালয়ের মূল গেইটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি)মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,এ ঘটনায় চাটখিল থানায় মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি