৩ এপ্রিল ২০২৬

চরমোনাই পীরের জন্য ভোট চেয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ জানুয়ারী ২০২৬, ১২:৪৩ পিএম
চরমোনাই পীরের জন্য ভোট চেয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী

বাংলাপ্রেস ডেস্ক:   ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীমকে সমর্থন জানিয়ে বরিশাল-৫ (সদর) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল।

 মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আড়াইটায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন প্রত্যাহার করেন তিনি।

মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল জানান, দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীমকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করতে নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানাচ্ছি। যারা জামায়াতে ইসলামীর পক্ষে ভোট দিতে চেয়েছিলেন, তারা যেন এখন ইসলামী আন্দোলনকে ভোট দিয়ে সমর্থন করেন।

বরিশালে মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা হলেন- বরিশাল ৫ (সদর) আসনে জামায়াতের প্রার্থী মোয়াযযম হোসাইন হেলাল, এবি পাটির তারিকুল ইসলাম এবং খেলাফত মজলিসের একেএম মাহবুব আলম।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী তারিকুল ইসলাম এবং খেলাফত মজলিসের প্রার্থী মুন্সি মোস্তাফিজুর রহমান।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জাতীয় পার্টির প্রার্থী ফখরুল আহসান এবং জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস।

মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত বরিশালের ৬টি সংসদীয় আসনের ৪৩ প্রার্থীর মধ্যে সাতজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। 

জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্ধারিত সময়ে ৭ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি