১২ জুলাই ২০২৬

চট্টগ্রাম ছাড়া বাকি বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:১৪ পিএম
চট্টগ্রাম ছাড়া বাকি বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই


বাংলাপ্রেস ডেস্ক: চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া বাংলাদেশের বাকি শিক্ষা বোর্ডগুলোতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 

রোববার সন্ধ্যায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আর জলাবদ্ধতা ও পাহাড়ধসের কারণে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন ১৩, ১৫ এবং ১৬ জুলাইয়ের স্থগিত পরীক্ষাগুলো পরবর্তীতে নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম বিভাগের বাইরের জেলাগুলোতে এইচএসসি, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী চলবে।


এর আগে দুপুরে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের কারণে সোমবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জেলা প্রশাসক, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আবহাওয়া অধিদপ্তরের তথ্যের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে শনিবার ভারী বর্ষণ ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছিল।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি