চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছালো
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ঢাকা: টানা বৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা পিছিয়েছে। এই ৩ বোর্ডের পরীক্ষা ১৭ তারিখের পরিবর্তে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে। অন্যান্য বোর্ডসমূহের পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তপন কুমার সরকার বলেছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৭ আগস্টের পরিবর্তে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শিক্ষা
শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকের বেতন বন্ধের সিদ্ধান্ত
৬ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি