৪ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে বাস খাদে পড়ে ৩ জন নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৩:০০ পিএম
চট্টগ্রামে বাস খাদে পড়ে ৩ জন নিহত

বাংলাপ্রেস ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। সোমবার (৯ মার্চ) বিকেলে খাগড়াছড়ি-ফটিকছড়ি সড়কের পাইন্দং এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে আসছিলো। এ সময় ফটিকছড়ির পাইন্দং এলাকায় ফেলাগাজি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে জমিতে পড়ে যায় এবং মোটরসাইকেলটি গিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়।

খবর পেয়ে স্থানীয়রা এসে হতাহতদের উদ্ধার করে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা মোটরবাইক যাত্রী।


বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি