২৫ মে ২০২৬

চট্টগ্রামে বেঙ্গল মিউজিক একাডেমির যাত্রা শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
চট্টগ্রামে বেঙ্গল মিউজিক একাডেমির যাত্রা শুরু
নোয়াখালী প্রতিনিধি: "শুদ্ধ সংস্কৃতি সুস্থ মন"এই শ্লোগানকে ধারণ করে চট্টগ্রামের পুরাতন চাঁদগাঁও থানার বিপরীতে বেঙ্গল সঙ্গীত একাডেমির যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে সঙ্গীত একাডেমির উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুবেল দাশ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান পরিচালক অসীম পান্ডে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল নয়ন সিংহ, চট্রগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এএসআই) ইমন মজুমদার। এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী ও বাংলাদেশ শিশু একাডেমির তবলা বিভাগের প্রধান শিল্পী পলাশ দেব, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী নিশা চক্রবর্তী প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে রুবেল দাশ বলেন, মানুষের মধ্যে দেশপ্রেম জাগাতে এবং অপসংস্কৃতি থেকে রেহাই পেতে সুষ্ঠু সংস্কৃতির কোন বিকল্প নেই। পরে উদ্বোধন উপলক্ষ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বেঙ্গল সংগীত একাডেমির নিয়মিত শিল্পি ও অতিথি শিল্পীরা সংগীত পরিবেশন, পুরষ্কার বিতরণ এবং কেক কাঁটার মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি