২৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে মদ্যপানে দুজনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম
চট্টগ্রামে মদ্যপানে দুজনের মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক: চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মোহরা খেজুরতলা এলাকায় মদ্যপানের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার (২২ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন নান্টু ঘোষ ও উজ্জ্বল দেব।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত শুক্রবার (২০ নভেম্বর) ওই এলাকায় একটি অনুষ্ঠান ছিল। সেখানে কয়েকজন ব্যক্তি মদ্যপান করেন। পরে তাদের মধ্যে ৫-৬ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, অসুস্থদের মধ্যে রবিবার ভোরে একজন ও সন্ধ্যায় আরেকজনের মৃত্যু হয়। এরই মধ্যে একজনকে মোহরায় এবং অন্যজনকে রাঙ্গুনিয়ায় সৎকার করা হয়েছে। সৎকারের পর পুলিশ তাদের মৃত্যুর বিষয়টি জানতে পারে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি