২৩ নভেম্বর ২০২৬

খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব'খাসি সেং কুটস্নেম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩০ পিএম
খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব'খাসি সেং কুটস্নেম

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জি মাঠে সোমবার (২৩ নভেম্বর) অনারম্ভার পরিবেশে অনুষ্টিত হচ্ছে খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয় এই উৎসব।

খাসিয়া বর্ষপঞ্জি অনুসারে এবার ১২৭তম বর্ষকে বিদায় জানিয়ে ১২৮তম বর্ষকে বরণ করবেন এ সম্প্রদায়ের মানুষ। দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর ২৩ নভেম্বর এই বর্ষবিদায় অনুষ্ঠান পালন করে আ

সছেন খাসিয়ারা। উৎসবকে কেন্দ্র করে জেলার বিভিন্ন খাসিয়া পুঞ্জিতে বিরাজ করছে আনন্দ ও উৎসবের আমেজ।

খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে এবং মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এবারের আয়োজন। উৎসবে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অতিথি ও পর্যটকদের সমাগমে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় এমনটাই জানায় আয়োজকরা।

উৎসব উপলক্ষে মাগুরছড়া ফুটবল মাঠের এক পাশে বাঁশের খুঁটি এবং সুপারি গাছের পাতার ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে মূল আলোচনা সভার মঞ্চ। মাঠজুড়ে বসে ঐতিহ্যবাহী পণ্যের মেলা ও বিভিন্ন সামগ্রীর স্টল। সকালে খাসিয়া সম্প্রদায়ের নারী, পুরুষ, তরুণ-তরুণী ও শিশুরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে উৎসবে যোগদানের মধ্য দিয়ে নিজেদের ঐতিহ্য তুলে ধরে।

নতুন প্রজন্মের কাছে খাসিয়া সম্প্রদায়ের বিলুপ্তপ্রায় সংস্কৃতি, ঐতিহ্য ও খেলাধুলাসহ তুলে ধরা রাখা হয়েছে নানান আয়োজনের মধ্যে দিয়ে। এর মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী পোশাকে নারী শিল্পীদের নৃত্য ও সংগীত পরিবেশনা, তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে ওঠার প্রতিযোগিতা, তীর-ধনুক চালানো, গুলতি নিক্ষেপ এবং পান গুছানোর প্রতিযোগিতা। পাশাপাশি নিজস্ব ভাষায় গান পরিবেশনের মধ্য দিয়ে অতিথিদের আনন্দ যোগায় শিল্পীরা। খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্যমতে, ‘সেং কুটস্নেম’ শব্দের বাংলা অর্থ খাসি বর্ষবিদায়। ১৮৯৯ সাল থেকে খাসিয়া জনগোষ্ঠীর মানুষ এই অনুষ্ঠান পালন করে আসছে। তবে বাংলাদেশে ২০১১ সাল থেকে এটি বড় পরিসরে উদযাপিত হয়ে আসছে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি