চতুর্থ ধাপে ৮৩৮টি ইউপিতে ভোট গ্রহণ আজ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: চতুর্থ ধাপে ৮৩৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। এর মধ্যে ৩৩ ইউপিতে ভোট হবে ইভিএমে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ইতিমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম।
নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যেই ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। শুক্রবার প্রার্থীদের নির্বাচনী প্রচারও শেষ হয়েছে। আগের তিন দফার ধারাবাহিকতায় এবারও ভোটের দিন নির্বাচনী সহিংসতার আশঙ্কা করা হয়েছে বিভিন্ন মহল থেকে। তবে নির্বাচন কমিশন এ বিষয়টি মাথায় রেখে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
অবাধ ও শান্তিপর্ণূ ভোট গ্রহনে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সর্তক রয়েছেন আইনশৃংখলা বাহিনীর সদস্যরাও। এর মধ্যে বেশির ভাগ ভোটকেন্দ্রকে অতিগুরুত্বপর্ণূ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি