চুয়াডাঙ্গায় ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা
বাংলাপ্রেস ডেস্ক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নওদাবন্ডবিলে স্কুলগামী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ইমদাদুল হক (২৩) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে পৌর এলাকার নওদাবন্ডবিলে এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডে জড়িত নাইস (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত ইমদাদুল হক আলমডাঙ্গা উপজেলার পৌর এলাকার নওদাবন্ডবিলের রেজাউল হকের ছেলে। আর অভিযুক্ত নাইস পৌর এলাকার গোবিন্দপুরের মজনু রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য মতে, দীর্ঘদিন ধরে নাইস স্কুলগামী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে আসছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে ইমদাদুলের সঙ্গে তার একাধিকবার বিরোধ হয়। ঘটনার সময় ইমদাদুল, নাইসের বাড়িতে যান। সেখানে নাইসের বাবা-মাকে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার বিষয়টি জানাতে চেয়েছিলেন তিনি। এ সময় নাইসের সঙ্গে তার বাকবিতণ্ডা হওয়ার একপর্যায়ে নাইস কাঠ দিয়ে ইমদাদুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন ইমদাদুল। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী উজ্জ্বল হোসেন বলেন, বিদেশে যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন ইমদাদুল। বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি নাইসের বাড়িতে যান। সেখানে তিনি মারাত্বক আহত হন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত নাইসকে আটক করে পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হবে বলে তিনি জানান।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শার্শায় সেবা ক্লিনিকের উদ্বোধন ও পল্লী চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভা
দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, প্রস্তুত ২০০ বাস
সঙ্গীত একাডেমি