১৫ অক্টোবর ২০২৬

শার্শায় সেবা ক্লিনিকের উদ্বোধন ও পল্লী চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ এএম
শার্শায় সেবা ক্লিনিকের উদ্বোধন ও পল্লী চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভা


রাজু রহমান যশোর জেলা প্রতিনিধি: মান সম্মত স্বাস্থ্যসেবা ও হতদরিদ্র মানুষের স্বল্পমূল্যে চিকিৎসা প্রদানের লক্ষে যশোরের শার্শায় নাভারণ সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন ও পল্লী চিকিৎসকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় ক্লিনিকের সামনের এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি ও সেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আবুল হাসান জহির।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাভারণ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুস সামাদ কাশেমী, বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল কুদ্দুস ও মো. শাহাবুদ্দিন, শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সবুজ হোসেন খান, নাভারণ প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জেল হোসেন রাজু, সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক মাহবুবুল আলম শাহিন এবং পল্লী চিকিৎসক নজরুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।

মতবিনিময় সভায় শার্শা, এ ঝিকরগাছা উপজেলার শতাধিক পল্লী চিকিৎসক অংশগ্রহণ করেন। এ আয়োজনের মধ্য দিয়ে পল্লী চিকিৎসকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।
স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে মতবিনিময় ও সমন্বয় জোরদারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

বিপি/কেজে
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি