৩ এপ্রিল ২০২৬

ড. ইউনূস একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসেছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ পিএম
ড. ইউনূস একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসেছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘ড. ইউনূস একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি, তাদের মাধ্যমে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করা হচ্ছে।’ আজ রবিবার রাজধানীতে একটি সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি। ড. ইউনূসের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনি এই বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে যেভাবে সহযোগিতা করেছেন, তা জাতি মনে রাখবে।’ আপনি (ড. ইউনূস) যখন লন্ডনে গিয়েছিলেন, তখন আমরা বলেছিলাম, আপনি সেখানে সিজদা দিয়ে এসেছেন। এর ফলস্বরূপ আমরা দেখলাম এই নির্বাচনে প্রশাসনকে ব্যবহার করে কারচুপি করা হলো।’

এনসিপির এ নেতা বলেন, ‘সারা দেশে আমাদের বোনদের ওপর হামলা হচ্ছে, এর জন্য আপনি (ড. ইউনূস) দায়ী থাকবেন। আমরা কাউকে ক্ষমা করার পক্ষপাতী নই।’,

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার চাওয়ায় আপনি (ড. ইউনূস) ইনকিলাব মঞ্চের ভাই-বোনদের ওপর জঘন্য হামলা করেছেন। আমরা যখন ওসমান হাদি হত্যার বিচার চেয়েছি তখন বলা হয়েছে, নির্বাচন বানচালের পাঁয়তারা। বাংলার জমিনে ওসমান হাদি হত্যার বিচার হতে হবে। যদি ওসমান হাদি হত্যার বিচার করা হতো তাহলে আমাদের বোন আজ গণধর্ষণের শিকার হতো না। বিএনপির নামে যে সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে, তার সাহস তারা পেত না।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি