ড. কামাল হোসেনের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর একাত্বতা

বাংলাপ্রেস অনলাইন: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্টে যোগ দেয়া না দেয়ার বিষয়ে কোনো কথা হয়নি। তবে আমরা একসঙ্গে পথ চলতে চাই।
বৃহস্পতিবার রাতে বেইডি রোডে ড. কামাল হোসেনের সঙ্গে তার বাসায় বৈঠক শেষে বঙ্গবীর কাদের সিদ্দিকী সাংবাদিকদের এ কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, ড. কামাল হোসেন আমন্ত্রণ জানিয়েছিলেন, তাই দেখা করলাম। অনেক বিষয়েই কথা হয়েছে। বৈঠকে কাদের সিদ্দিকীর সঙ্গে তার দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক ও সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম দেলোয়ার উপস্থিত ছিলেন।
ড. কামালের সঙ্গে বৈঠকে অংশ নেন, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ আ ম শফিক উল্লাহ।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি