৩ এপ্রিল ২০২৬

দাবি না মানলে ৮ নভেম্বর রাজশাহীর উদ্দেশে রোড মার্চ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দাবি না মানলে ৮ নভেম্বর রাজশাহীর উদ্দেশে রোড মার্চ

বাংলাপ্রেস অনলাইন: ৭ নভেম্বর সংলাপে দাবি না মানা হলে ৮ নভেম্বর রাজশাহীর উদ্দেশে রোড মার্চ করে ৯ নভেম্বর রাজশাহীতে সমাবেশ করা হবে এবং তফসিলের তারিখ না পেছালে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করে বরিশালে লংমার্চ করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে বক্তৃতায় এ কথা বলেন তিনি। এসময় সব বন্দিদের মুক্তি দেয়ার দাবিও জানান তিনি। বলেন, ক্ষমতা ছেড়ে দিতে হবে, সংসদ বাতিল করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে, এর কোন বিকল্প নেই।মির্জা ফখরুল এই কর্মসূচি ঘোষণা করে বলেন, আমরা জনগণের মুক্তি চাই৷ গণতন্ত্রের মুক্তি চাই। আমরা সংলাপ চাই, কিন্তু সংলাপের নামে নাটক চলবে না। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তিনি যোগ করেন, আমরা আর গ্রেপ্তার হতে চাই না। আমরা জনগণকে সাথে নিয়ে এই সরকারকে পরাজিত করতে চাই। জনগণের সরকার কায়েম করতে চাই।

খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অসুস্থ অবস্থায় আমাদের নেত্রীকে বন্দি করা হয়েছে। বন্দি হয়েও তিনি আপনাদের আশীর্বাদ দিচ্ছেন, এগিয়ে যাও, গণতন্ত্রের মুক্তির জন্য এগিয়ে যাও।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি