১ আগস্ট ২০২৬

ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের কঠোর সতর্কবার্তা স্বাস্থ্যমন্ত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৮:২৫ এএম
ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের কঠোর সতর্কবার্তা স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ফাইল ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে এবং এ সরকারের মতো আন্তরিক সরকার ও প্রধানমন্ত্রী বাংলাদেশে আর আসবে না। 

শনিবার (১ আগাস্ট) সকালে ঢাকা থেকে রওয়ানা হয়ে সকাল সাড়ে ৯টায় কাউকে না জানিয়ে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে পড়েন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে ঢুকে আকস্মিক পরিদর্শন করেন। তিনি সেখানে কমপক্ষে ৩ ঘণ্টা অবস্থান করেন এবং বিভিন্ন বিষয়ের খোঁজ খবর শেষ এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে ব্যর্থ হলে শুধু সরকার নয়, সবাইকে এর পরিণতি ভোগ করতে হবে।

স্বাস্থ্যসেবায় অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না। প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত বা চাকরিচ্যুতির মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এতদিন সরকার সংযম দেখিয়েছে- তবে এখন আর নরম থাকার সুযোগ নেই। সরকারি স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী হাসপাতালের বিভিন্ন কাগজপত্র, হাজিরা খাতা, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, ওষুধের স্টোর ও রোগী ভর্তির ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন এবং ওয়ার্ডে ভর্তি রোগীদের খোঁজখবর নেন।

এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, শরীয়তপুরের সিভিল সার্জন, তার ব্যক্তিগত কর্মকর্তারা। মন্ত্রী হাসপাতাল পরিদর্শন শেষে স্থানীয় বেসরকারি মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক, পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক পরিদর্শন করে এ দুটি ক্লিনিকের লাইসেন্স না থাকায় বন্ধ ঘোষণা ও সিলগালা করে দেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি