দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর
বাংলাপ্রেস ডেস্ক: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ানো হয়েছে। বাংলাদেশসংবাদ পরিবেশন
রোববার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে নতুন এই দামের তথ্য জানিয়েছে।
নতুন এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।সংস্থাটি জানিয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নতুন এই দাম বহাল থাকবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগস্ট ২০২৬ মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ঘোষণা অনুযায়ী, গৃহস্থালিতে বহুল ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫৯৮ টাকা, যা আগে ছিল ১৫২৮ টাকা।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ফার্ম নিয়োগ করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি