৩ এপ্রিল ২০২৬

দায়িত্ব নেওয়ার পর সারজিসের প্রথম সংবাদ সম্মেলন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৫ বিকাল
দায়িত্ব নেওয়ার পর সারজিসের প্রথম সংবাদ সম্মেলন

সারজিস আলম।

বাংলাপ্রেস ডেস্ক:   স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। আগামী সপ্তাহের মধ্যে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করা হবে।

সারজিস বলেন, আমরা আগামীতে নতুন একটা গণতান্ত্রিক উত্তরণের পথে যাচ্ছি। এনসিপি তৃতীয় প্রধান রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। নানা প্রতিকূলতা পাড়ি দিয়ে আমরা নির্বাচনে পার হয়েছি।

স্থানীয় সরকার নির্বাচনে যাতে কোনো ধরনের ভুল না হয় সে বিষয়ে সজাগ থাকবেন বলেও জানান তিনি।  

এনসিপির উত্তরের মুখ্য সংগঠক বলেন, দ্রুত প্রাথমিকভাবে প্রার্থী যাচাই বাছাই শুরু করব। উপজেলা এবং সাংগঠনিক অঞ্চলে গিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্থানীয় পর্যায়ে প্রাথমিকভাবে আমাদের প্রার্থী ঘোষণা করা হবে।

এনসিপি এককভাবে স্থানীয় নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি শুরু করতে যাচ্ছে উল্লেখ করে পৌরসভা ও  ইউনিয়ন থেকে শুরু করে জেলা উপজেলায় মাঠ পর্যায়ে নেতাকর্মী যারা রয়েছেন, তাদের প্রস্তুত থাকার আহ্বান জানান সারজিস আলম।

তিনি বলেন, মানুষের কাছে নেতাকর্মীদের গ্রহণযোগ্যতা যত বেশি থাকবে তারাই মূল্যায়ন পাবে। এখন পর্যন্ত এনসিপি ও জামায়াত এককভাবে স্থানীয় নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে। জোটকেন্দ্রিক স্থানীয় নির্বাচন হবে কি না, শেষ সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এরআগে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সদস্যসচিব ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ প্রমুখ। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি