৩ এপ্রিল ২০২৬

দেবীগঞ্জে করোনায় আক্রান্ত ২জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেবীগঞ্জে করোনায় আক্রান্ত ২জন

শেখ ফরিদ,দেবীগঞ্জ(পঞ্চগড়)প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এই প্রথম করোনায় আক্রান্ত হল ২ জন । ২ জন আক্রান্ত হওয়ার বিয়ষটি রাতে নিশ্চিত করেন পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ মো ফজলুর রহমান। আক্রান্তরা হলেন দেবীগঞ্জ উপজেলার চেংঠীহাজরা ইউনিয়নের ডাডুয়া পাড়ার এলাকার এক যুবক (২৭) ও একই উপজেলার পৌর এলাকার সবুজ পাড়া কালিস্থান এলাকার এক নারী (২৫)।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, দেবীগঞ্জ উপজেলার ডাডুয়া পাড়া এলাকার ঐ যুবক গত ১৮ এপ্রিল গাজীপুর হতে তার নিজ গ্রামের বাড়িতে ফেরে। তখন থেকে সে হোম কোয়ারেন্টাইনে ছিল। সে গাজীপুর জেলার সখিপুরে ভ্যানে করে গেঞ্জী-শার্ট পিস সহ বিভিন্ন কাপড়-চোপড় ফেরি করে বিক্রি করত।উপজেলার অপর আক্রান্ত নারী গত (২০ এপ্রিল) গাজীপুর হতে নিজ গ্রামের বাড়িতে আসলে তাকে দেবীগঞ্জ পৌর এলাকার নিপেন্দ্র নারায়ন সরকারী উচ্চ বিদ্যালয়ে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। সে গাজীপুরে দিগন্ত গার্মেন্টস নামে বেসরকারী কারখানায় কাজ করতো। পরে গত (২১ এপ্রিল) তাদের নমুনা সংগ্রহ করে পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগ এবং গত (২২ এপ্রিল) তাদের নমুনা রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যবে পাঠানোর পর গতকাল সোমবার (২৭ এপ্রিল) রাতে তাদের করোনা পজেটিভ আসে। তারা আগে থেকে সকলেই নিজ বাড়িতে ও প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। তবে আজ পর্যন্ত জেলায় ২৮৫ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পর ২৩৪ জনের রিপোর্ট আসে।

তন্মধ্যে ৭ জনের করোনা পজেটিভ আসে। বাকীদের রিপোর্ট এখনো আসেনি। তবে এ পর্যন্ত কেউ মৃত্যুবরণ করেনি বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান। এর আগে গত ১৭ এপ্রিল ও ২১ এপ্রিল তেঁতুলিয়া উপজেলার তীরনইহাট ও শালবাহানহাট ইউনিয়নের দুই নারী,২৩ এপ্রিল বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের নতুন বস্তিতে এক কিশোর এবং ২৫ এপ্রিল তীরনইহাটে এক বয়স্ক ব্যক্তির করোনা পজেটিভ শনাক্ত হয়।জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান জানান, পঞ্চগড়ে এক ব্যাক্তির করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৭জন। তবে এ পর্যন্ত আক্রান্ত ৭ জনই তাদের নিজ গ্রামের বাড়িতে ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন এবং সুস্থ আছেন। আমরা তাদের নিয়মিত খোঁজ-খবর নিচ্ছি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি