দেবীগঞ্জে শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: দেবীগঞ্জে শুরু হল গুড়ি গুড়ি বৃষ্টি। আজ বুধবার (১২ জানুয়ারী) দুপুর থেকে শুরু হল গুড়ি গুড়ি বৃষ্টি। দেবীগঞ্জ চৌরাস্তায় দেখা যায় এক ছাতার নিচে চার জন স্কুল ছাত্রী জ্বোরো-স্বোরো হয়ে যাচ্ছে।
এদিকে টানা কয়েকদিন থেকে দেবীগঞ্জে ঘন কুয়াশা ডেকে ছিল। অটো ভ্যান চালক হামিদুল বলেন এমনি ঘন কুয়াশায় কয়েকদিন থেকে ইনকাম নাই। আজ আবার শুরু হল বৃষ্টি। সকাল থেকে ইনকাম হয়েছে মাত্র ৫০ টাকা। দরিদ্র ও নিম্ন আয়ের লোকজন খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। গরম কাপড়ের অভাবে অনেক দরিদ্র ও নিম্ন আয়ের লোকজন বাড়ি থেকে বের হতে না পারায় কাজেও যোগ দিতে পারছেনা।
কাজ করতে না পারায় তারা চরম দুভোর্গে পড়েছে। এদিকে শীতের তীব্রতা বাড়লেও বিকেল হতেই বইছে উত্তরের হিম বাতাস ও সেই সাথে বাড়ছে শীত। সন্ধ্যা হতেই মানুষজন বাজারের প্রযোজনীয কাজ শেরে বাড়িতে চলে যাচ্ছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি