দীর্ঘ ৯ বছর পর এমির মঞ্চে নিকোল কিডম্যান
বাংলাপ্রেস ডেস্ক: দীর্ঘ ৯ বছরের বিরতি কাটিয়ে আবারও এমি অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে ফিরলেন হলিউড তারকা নিকোল কিডম্যান। অ্যাপল টিভি প্লাসের জনপ্রিয় কমেডি সিরিজ ‘মার্গোস গট মানি ট্রাবলস’-এর নির্বাহী প্রযোজক হিসেবে ‘আউটস্ট্যান্ডিং কমেডি সিরিজ বিভাগে’ মনোনীত হয়ে এই অনুষ্ঠানে অংশ নেন তিনি।
দীর্ঘ দিন পর এমির মঞ্চে তার উপস্থিতি ফ্যাশনপ্রেমীদের মাঝে আলাদা উদ্দীপনা তৈরি করে।
রেড কার্পেটে এই অভিজ্ঞ তারকার সাজপোশাক ছিল এককথায় দেখার মতো। সিল্ক ক্রেপ, সিল্ক অরগ্যাঞ্জা ও রাফিয়ার সমন্বয়ে নিখুঁতভাবে তৈরি ৪৬টি সাদার সূক্ষ্ম শেডের ফুল দিয়ে অলঙ্কৃত একটি বিশেষভাবে তৈরি সাদা বাস্টিয়ার ড্রেসে সেজেছিলেন তিনি। ফুলের কোমলতার সাথে পোশাকটির সুগঠিত গঠন এক চমৎকার বৈপরীত্য তৈরি করেছিল, যা উপস্থিত সবার নজর কাড়ে।
পোশাকের পাশাপাশি কিডম্যানের গহনার নির্বাচনও ছিল বেশ মার্জিত। ১৮ ক্যারেট হোয়াইট গোল্ড ও হীরার সিগনেচার কানের দুল, একটি কালো ল্যাকারের প্রিন্ট আংটি এবং হীরার রুবান আংটিতে নিজের লুককে সম্পূর্ণ করেছিলেন এই তারকা। তার পরিপাটি খোঁপা করা চুল গহনাগুলোর দ্যুতিকে আরো স্পষ্ট করে তোলে।
তবে নিখুঁত এই পোশাক ও গহনার সাথে তার ব্যবহৃত কালো সাটিনের পাম্প জুতো জোড়া কিছুটা হলেও বেমানান লেগেছে বলে মনে করছেন ফ্যাশন বোদ্ধারা।
তাদের মতে, কালো জুতোর পরিবর্তে একটি হালকা রুপালি স্যান্ডেল এই ধ্রুপদী সাজকে আরো বেশি পূর্ণতা দিতে পারত। তা সত্ত্বেও ৯ বছর পর এমির আঙিনায় নিকোল কিডম্যানের এই উপস্থিতি ছিল সন্ধ্যার অন্যতম বড় আকর্ষণ। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি