২৬ অক্টোবর ২০২৬

দীর্ঘ নির্বাসন কাটিয়ে নিজ দেশে ফিরলেন মাচাদো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:২৬ পিএম
দীর্ঘ নির্বাসন কাটিয়ে নিজ দেশে ফিরলেন মাচাদো

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  ১০ মাসেরও বেশি সময় নির্বাসনে থাকার পর ভেনেজুয়েলায় ফিরেছেন বিরোধী দলের শীর্ষ নেত্রী ও নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো। বারবার দেশে ফেরার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর রবিবার (২৫ অক্টোবর) তিনি মাতৃভূমিতে পৌঁছান এবং সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে নিজের উপস্থিতির কথা জানান।

বিবিসি জানিয়েছে, দেশে ফিরেই ভেনেজুয়েলার লারা রাজ্যের একটি গির্জায় সমর্থকদের সঙ্গে দেখা করেন মাচাদো। সেখান থেকে সমর্থকদের গাড়িবহর নিয়ে তিনি রাজধানী কারাকাসের উদ্দেশে যাত্রা শুরু করেন। তার এই প্রত্যাবর্তনকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছেন তার দল।চলতি বছরের জানুয়ারিতে নোবেল শান্তি পুরস্কার নিতে নরওয়ে যাওয়ার পর রাতে স্পিডবোটে করে দেশ ছাড়েন মাচাদো।

তিনি দেশ ছাড়ার এক মাস পরই মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে। এরপর দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা ও রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে ওয়াশিংটন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা শুরু করে। তবে এই প্রক্রিয়ায় বেশ কয়েকজন প্রভাবশালী বিরোধী নেতাকে অন্তর্ভুক্ত করা হলেও, মাচাদো ও গঞ্জালেস উরুতিয়াকে কৌশলে বাইরে রাখা হয়।

প্রাথমিক নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোট পেয়ে বিজয়ী হলেও মাদুরো সরকার মাচাদোকে নির্বাচনে নিষিদ্ধ করেছিল।

মাচাদোর ওপর থেকে নিষেধাজ্ঞা ও তার নিরাপদ প্রত্যাবর্তন মূলত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া রাজনৈতিক সমঝোতা আলোচনার ফল বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার সুরক্ষার আশা প্রকাশ করেছেন।

 

মাচাদোর মুখপাত্র এবং তার রাজনৈতিক মিত্র এডমুন্ডো গঞ্জালেজ জানিয়েছেন, এই প্রত্যাবর্তন ভেনেজুয়েলায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রেসিডেন্ট নির্বাচনের দিকে বড় একটি পদক্ষেপ। সুষ্ঠু নির্বাচন হলে মাচাদো আবারও প্রেসিডেন্ট পদে লড়বেন বলে ধারণা করা হচ্ছে।

বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি