ডেঙ্গুতে আজ ৩ জনের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১৯৭ জন। সোমবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এবং দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪০৫ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৪০ জন, বরিশাল বিভাগে ৮২ জন, খুলনা বিভাগে ১৩৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩১৭ জন, রংপুর বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ৭১ ও সিলেট বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১২০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ৫৩ হাজার ৮৫৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
প্রতিটি স্কুলে উন্নত কম্পিউটার ল্যাব নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী
৫৫ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি