ডেঙ্গুতে আজ ৮ মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ১০৮ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২২৩ জন। তাদের মধ্যে ১০৮ জন পুরুষ ও ১১৫ জন নারী। মোট আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৭৬৪ জন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে দুইজন পুরুষ ও ছয়জন নারী। এই সময়ে এক হাজার ১৩৭ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি