৪ এপ্রিল ২০২৬

দেশে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ১১৫ শতাংশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দেশে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ১১৫ শতাংশ
বাংলাপ্রেস ডেস্ক: গত এক সপ্তাহে দেশে আগের সপ্তাহের তুলনায় ১১৫ শতাংশেরও বেশি করোনা সংক্রমণ বেড়েছে। আজ রোববার দুপুরে নিয়মিত করোনা বিষয়ক ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ কথা জানান। তিনি বলেন, গত সাত দিনে ছয় হাজার ৩০০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা গত সপ্তাহের থেকে তিন হাজার ৩৭৬ জন বেশি। শতকরা হিসাবে গত সপ্তাহের তুলনায় ১১৫ শতাংশের বেশি রোগী এ সপ্তাহে শনাক্ত হয়েছে। গত সাত দিনে করোনায় ২৩ জনের মৃত্যু হয়েছে, যা গত সপ্তাহের থেকে ১৫ শতাংশ বেশি। ওমিক্রন আক্রান্ত রোগীদের প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. নাজমুল বলেন, ‘রোগীদের ব্যক্তিগত গোপনীয়তার কারণেই আমরা হয়তো সব তথ্য দিতে পারবো না। তবে এটুকু বলতে পারি, যারা এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত বলে চিহ্নিত হয়েছিল, তাদের অনেকেই এখন অনেকটাই সুস্থ। তাদের অনেকেই চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। করোনা প্রতিরোধে আমরা যদি সবাই সম্মিলিতভাবে সক্রিয় কাজে অংশগ্রহণ করি।’ তাহলে করোনা প্রতিরোধ করা আমাদের জন্য সহজ হবে বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি