৩ এপ্রিল ২০২৬

দেশে ফের বাড়লো করোনায় মৃত্যু-শনাক্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দেশে ফের বাড়লো করোনায় মৃত্যু-শনাক্ত
বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদফতরের করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩১৪ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ১৫ লাখ ৬৫ হাজার ৪৮৮ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫২৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৭ হাজার ৮৬২ জন। গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩০০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৯৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৭৪ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ৯৪ হাজার ৯২২টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৫১ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৬০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৬ জন। এ সময় ঢাকায় ৭ জন এবং চট্টগ্রামে ৩ জন মারা গেছেন। রাজশাহী, খুলনায় ও ময়মনসিংহে ২ জন করে মারা গেছেন। অন্যান্য বিভাগে কেউ মারা যাননি। এর আগে, শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর জানায়, শুক্রবার বিকেলে থেকে শনিবার বিকেল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়। তখন দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৭৫২ জনে। এসময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৯৩ জনের দেহে। তখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছিল ১৫ লাখ ৬৫ হাজার ১৭৪ জনে। উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি