দেশে করোনা শনাক্তের হার ৫ শতাংশের ঘরে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দেশে করোনা শনাক্তের হার ৫ শতাংশের ঘরে নামল। ২৪ ঘণ্টায় ৩১ হাজার ১৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫ দশমিক ৯৮ শতাংশ। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশে আরও ১৮৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৮ হাজার ২০৩ জনে। নতুন করে করোনায় মারা গেছেন ৫১ জন। এ নিয়ে দেশে মোট মারা গেলেন ২৭ হাজার ১০৯ জন।
এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৪৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৪ লাখ ৯৪ হাজার ৯০ জন।
এর আগে গতকাল বুধবার সারা দেশে মারা যান ৫১ জন। এ ছাড়া করোনা শনাক্ত হয় ১ হাজার ৯০১ জনের দেহে। শনাক্তের হার ছিল নমুনা পরীক্ষায় ৬ দশমিক ৬৪ শতাংশ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি