৪ এপ্রিল ২০২৬

দেশে করোনার টিকা নিয়েছেন ২ কোটি ৮৯ হাজার ১০৭ জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দেশে করোনার টিকা নিয়েছেন ২ কোটি ৮৯ হাজার ১০৭ জন
বাংলাপ্রেস ডেস্ক: দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিয়েছেন ২ কোটি ৮৯ হাজার ১০৭ জন। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৫০ লাখ ২৩ হাজার ১৬২ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫০ লাখ ৬৫ হাজার ৯৪৫ জন। এ পর্যন্ত প্রথম ডোজ টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৮৬ লাখ ৭ হাজার ৮০৪ আর নারী ৬০ লাখ ৯৫ হাজার ৫৪১ জন। দ্বিতীয় ডোজ টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৩০ লাখ ৯৪ হাজার ৭৯৭ আর নারী ১৮ লাখ এক হাজার ৮০৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি পাঁচ লাখ ৯০ হাজার ৯১৮ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ৭১ লাখ ৯৪ হাজার ৮৭২ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৮২ হাজার ৭৩৪ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ২২ লাখ ২০ হাজার ৫৮৩ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ২ কোটি ৯৫ লাখ ৫৫১ হাজার ৫৬৬ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি