দেশে করোনায় এক দিনে ২৫৮ জনের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ২৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৭৭৯ জনে। একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৯২৫ জন। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জন।
মঙ্গলবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সোমবার (২৬ জুলাই) করোনায় মৃতের সংখ্যা ছিল ২৪৭ জন এবং শনাক্তের সংখ্যা ছিল ১৫ হাজার ১৯২ জন।
এর আগে, গত ১১ জুলাই দেশে করোনায় মৃত্যু হয়েছিল ২৩০ জনের, ১২ জুলাই ২২০ জন, ১৩ জুলাই ২০৩ জন, ১৪ জুলাই ২১০ জন, ১৫ জুলাই ২২৬ জন, ১৬ জুলাই ১৮৭ জন, ১৭ জুলাই ২০৪ জন, ১৮ জুলাই ২২৫ জন, ১৯ জুলাই ২৩১ জন, ২০ জুলাই ২০০ জন এবং ২১ জুলাই ১৭৩ জনের মৃত্যু হয়।
এছাড়া দেশে গত ৭ জুলাই প্রথমবারের মতো করোনায় মৃতের সংখ্যা দুইশ’ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৬৩৯টি ল্যাবরেটরিতে ৫৫ হাজার ১৫৯টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় ৫২ হাজার ৪৭৮টি নমুনা। দেশে এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৭৫ লাখ ৫৮ হাজার ৭১১টি। দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৮ দশমিক ৪৪ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৫ দশমিক শূন্য ৮১ শতাংশ।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৩৯ জন। এ নিয়ে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা হলো ১০ লাখ ২২ হাজার ৪১৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৫৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে শূন্য থেকে দশোর্ধ্ব দুইজন, বিশোর্ধ্ব আটজন, ত্রিশোর্ধ্ব ১৬ জন, চল্লিশোর্ধ্ব ৩১ জন, পঞ্চাশোর্ধ্ব ৫৪ জন, ষাটোর্ধ্ব ৭৮ জন, সত্তরোর্ধ্ব ৫০ জন, আশির্ধ্ব ১৭ জন এবং নব্বই বছরের বেশি বয়সী দুইজন মারা যান। বিভাগ হিসাবে ঢাকা বিভাগে ৮৪ জন, চট্টগ্রামে ৬১ জন, রাজশাহীতে ২১ জন, খুলনায় ৫০ জন, বরিশালে ১৩ জন, সিলেটে সাতজন, রংপুরে ১১ জন ও ময়মনসিংহ বিভাগে ১১ জনের মৃত্যু হয়েছে।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বৃত্তাকার নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, প্রধান বাধা নিচু সেতু !
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের ‘নির্ভুল’ তালিকা করার উদ্যোগ নিয়েছে সরকার
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি