৪ এপ্রিল ২০২৬

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা শনাক্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা শনাক্ত
বাংলাপ্রেস ডেস্ক: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৮৭ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে একই সময়ে নতুন করে আরও ৭৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৩ দশমিক ৯১। মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৩ দশমিক ৯১। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ৯১৫ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮৫ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৯৫৬ জন। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৪ হাজার ২৭৬ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ২৩ হাজার ৪৩১ জন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি