৪ এপ্রিল ২০২৬

দেশে ভোজ্যতেলের সংকট নেই, দামও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৯:২৮ এএম
দেশে ভোজ্যতেলের সংকট নেই, দামও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী


বাংলাপ্রেস ডেস্ক: দেশে ভোজ্যতেলের কোনো সংকট নেই এবং দাম বাড়ারও কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং বাজারে সরবরাহও স্বাভাবিক রয়েছে।

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে উৎপাদক ও আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।


বাণিজ্যমন্ত্রী বলেন, বৈঠকে অংশ নেওয়া আমদানিকারক ও উৎপাদকরা মন্ত্রণালয়কে জানিয়েছেন যে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহে কোনো ধরনের সমস্যা নেই।

তবে আতঙ্কে অতিরিক্ত কেনাকাটার (প্যানিক বায়িং) কারণে কোথাও কোথাও সাময়িকভাবে ভোজ্যতেল শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি। এ অবস্থায় ভোক্তাদের অপ্রয়োজনীয়ভাবে বেশি তেল কিনে মজুত না করার আহ্বান জানান মন্ত্রী।


তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম এক টাকাও বাড়বে না। বাজার স্বাভাবিক রাখতে সারাদেশে নজরদারি ও অভিযান জোরদার করা হবে।

এ ছাড়া বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

 

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি