১২ সেপ্টেম্বর ২০২৬

দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পিএম
দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম

বাংলাপ্রেস ডেস্ক: দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম। ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ দর ঘোষণা করে সংগঠনটি। ঘোষণা অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তি অনুযায়ী ভ্যাটসহ নতুন দর: ২২ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

এর আগে গত ৯ সেপ্টেম্বর ভরিতে ১ হাজার ১০৮ টাকা কমিয়েছিল বাজুস। চলতি বছর এ পর্যন্ত মোট ১১৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো; যার মধ্যে ৫৬ বার বাড়ানো এবং ৫৭ বার কমানো হয়েছে।

রুপার দামও কমেছে: স্বর্ণের পাশাপাশি রুপার দামও ভরিতে ১১৬ টাকা কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী— ২২ ক্যারেট প্রতি ভরি ৫ হাজার ১৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ৮২ টাকা, সনাতন পদ্ধতি প্রতি ভরি ৩ হাজার ৯১ টাকা।

আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধির জেরে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’ সুদের হার বাড়াতে পারে—এমন গুঞ্জনে মূল্যবান ধাতুর ওপর চাপ তৈরি হওয়ায় বিশ্ববাজারের পাশাপাশি স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

Jalalabad Summer Bash


Jalalabad Summer Bash

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি