৩ নভেম্বর ২০২৬

দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে: রাশেদ খাঁন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম
দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে: রাশেদ খাঁন

বাংলাপ্রেস ডেস্ক: দেশের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। এই ষড়যন্ত্র মোকাবিলায় বাংলাদেশপন্থী শক্তিকে রাজপথে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। পতিত অপশক্তিকে মোকাবিলা করতে বাংলাদেশপন্থী শক্তির রাজপথে শক্ত অবস্থান নেওয়ার বিকল্প নেই।

সরকার পোশাকশ্রমিকদের দাবি বাস্তবায়ন করবে জানিয়ে শ্রমিকদের আন্দোলন বন্ধ করে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন রাশেদ খাঁন।

তিনি বলেন, অন্যথায় আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইলেও ওরা করতে দেবে না। ওরা আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি